- Get link
- X
- Other Apps
বর্তমানের কর্মব্যস্ত জীবনে নিয়ম মেনে নিজের ত্বকের যত্ন নেওয়া সবসময় সম্ভব হয় না। বর্তমান প্রজন্মের হাতে সময় খুব কম। আর সেই কম সময়ের মধ্যেই যদি ত্বকের যত্ন নিতে হয় তাহলে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে এই দুটি জিনিস, যা মিটিয়ে দেয় ত্বকের একাধিক সমস্যা। দইয়ে ল্যাকট্রিক অ্যাসিড বর্তমান যা ত্বকের কোমলতা ও আদ্রতা বজায় রাখে। নির্মূল করে ব্রণর সমস্যাও। জেনে নিন, দইয়ের সাথে কোন দুটি উপাদান মেশালেই হবে সমস্যার সমাধান!
১) দই ও মুলতানি মাটি- একটি পাত্রে এক চামচ দই, দুই চামচ মুলতানি মাটি ও এক চামচ অ্যালভেরা জেল ভালো করে মিশিয়ে নিয়ে একটি প্রলেপ বানিয়ে নিতে হবে। এরপর সেটি ত্বকে ভালোভাবে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে। এরপর নির্ধারিত সময়ে অতিক্রান্ত হলে সেটি জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এটি কয়েকদিন ত্বকের যত্নে প্রয়োগ করতে পারলেই তফাৎ চোখে পড়বে নিজেরই। এই প্রলেপ ত্বককে টানটান রাখতে সহায়তা করে। চোখের তলায় কালি পড়তে দেয় না। ত্বককে করে তোলে অনেক বেশি উজ্জ্বল। উল্লেখ্য, এই প্রলেপ অয়েলি স্কিনের জন্য ভীষণভাবে কার্যকরী।
২) দই ও ওটস- পাত্রে দুই চামচ দই, এক চামচ ওটস নিয়ে ভালো করে মিশিয়ে ত্বকে লাগানোর প্রলেপ বানিয়ে নিতে হবে। এরপর সেটি ত্বকে ভালো করে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে। পরে জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। এটি ত্বককে ভিতর থেকে পরিষ্কার রাখার পাশাপাশি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাও বজায় রাখে।
from Bharat Barta https://ift.tt/fCQ1e9q
via IFTTT
Comments
Post a Comment