Dance Video: ‘ও পাহাড়িয়া মন’এর তালে মনোরম পরিবেশেই দুর্দান্ত নৃত্য পরিবেশন দুই যুবতীর, দেখেই চোখ জুড়ালো নেটজনতার
- Get link
- X
- Other Apps
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দুই যুবতী তিথি ও ইতি নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তাদের নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তাদের শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি তিথি ও ইতি নিজেদের যে নাচের ভিডিওটির সূত্র ধরে চর্চার আলোয় রয়েছেন সেটি একবছর আগে ‘এসটিএস ফোক ক্রিয়েশন’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের এই নাচের ভিডিওটি পৌঁছে গিয়েছে ২৫ লাখেরও বেশি মানুষের কাছে। ভিডিওতে এই দুই যুবতীকে বর্ণালী কালিতা নামের এক জনপ্রিয় গায়িকার ‘ও পাহাড়িয়া মন’ এর তালে দক্ষ নৃত্য পরিবেশনায় দেখা গিয়েছে। একেবারে সবুজের মাঝে মনোরম পরিবেশে নিজেদের এই নাচের ভিডিওটি বানিয়েছিলেন তারা। সেকথা অবশ্য ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। ভিডিওতে একেবারে মানানসই শাড়ি লুকেই দেখা গিয়েছে তিথি ও ইতিকে, যা খুব স্বাভাবিকভাবেই নজর কেড়েছে নেটনাগরিকদের একাংশের। সম্প্রতি নেটজনতার একাংশের মাঝে তাদের এই ভিডিওটিই পুনরায় ভাইরাল হয়েছে। আবারো তারখ প্রশংসিত হয়েছেন একাংশের মাঝে।
from Bharat Barta https://ift.tt/jPV391y
via IFTTT
Comments
Post a Comment