Dance Video: ‘ধাধিনা নাতিনা’র গানে প্রকৃতির মাঝে সুন্দর নৃত্য পরিবেশন সুন্দরীর, প্রশংসায় নেটজনতার একাংশ
- Get link
- X
- Other Apps
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি বিশাখা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সেকথা অবশ্য আলাদাভাবে না বললেও চলে। বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।
সম্প্রতি বিশাখা নিজের যে নাচের ভিডিওর সূত্র ধরে নেটজনতার একাংশের মাঝে প্রশংসিত হচ্ছেন, সেটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একমাস আগে শেয়ার করে নিয়েছিলেন তিনি নিজেই। বর্তমানে তার সেই নাচের ভিডিওটি পৌঁছে গিয়েছে ৫০ হাজারের কাছাকাছি মানুষের কাছে। ভিডিওতে বিশাখা লোপামুদ্রা মিত্রের জনপ্রিয় গান ‘ধাধিনা নাতিনা’র তালে দুর্দান্ত নৃত্য পরিবেশন করেছেন। মানানসই প্রাকৃতিক পরিবেশে খোলা আকাশের নীচে, নদীর ধারেই বানিয়েছেন নিজের এই সাম্প্রতিক নাচের ভিডিওটি। ভিডিওটি বানানোর সময় হলুদ শাড়ি ও সবুজ জমকালো ব্লাউজে ছিলেন বিশাখা। পরেছিলেন মানানসই গয়নাও। বলাই বাহুল্য, নিজের এই নাচের ভিডিওর সূত্র ধরে নেটজনতার একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত তিনি। ভিডিওর কমেন্টবক্সে রয়েছে প্রশংসার ঝলকও। এখনো পর্যন্ত মোট ৬১’টি নাচের ভিডিও বানানোর সুবাদে একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবেই লাখো মানুষের কাছে পরিচিত বিশাখা।
from Bharat Barta https://ift.tt/mLDSOqK
via IFTTT
Comments
Post a Comment